ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ AM
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে © প্রতীকী ছবি

জয়পুরহাটে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামের মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মদিনাতুল উলুম (নুরানি) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ফরিদ জামান গত প্রায় ছয় মাস ধরে ওই শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতে মাদ্রাসার একটি কক্ষে ভুক্তভোগী শিশুকে ঘুম থেকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তীতে ঘটনার দিন সন্ধ্যায় শিশুর মা মাদ্রাসায় খাবার দিতে গেলে শিশুটি তাকে সব বিস্তারিত জানায়। এ বিষয়ে শিক্ষক ফরিদ জামানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর বুধবার রাতে জয়পুরহাট সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে র‍্যাব। বৃহস্পতিবার সকালে ফরিদ জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর মেহেদী আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন: শিক্ষামন্ত্রীকে সারজিস
  • ১৪ জুলাই ২০২৬
জেনে নিন সেরা ৭ দেশ সম্পর্কে
  • ১৪ জুলাই ২০২৬
আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল …
  • ১৪ জুলাই ২০২৬
‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীকে অতিকথন বন্ধ করার আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের
  • ১৪ জুলাই ২০২৬
বাংলাদেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ: আইসিডিডিআর,…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence