মিরসরাইয়ে কিশোরকে পালাক্রমে বলৎকার, গ্রেপ্তার ৪

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ PM
অভিযুক্ত চার ব্যক্তি

অভিযুক্ত চার ব্যক্তি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরকে পালাক্রমে বলাৎকার করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের আবুতোরাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে একই দিন মিরসরাই থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন—মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আজিজ মান্নান ওরফে আফিফ (২৮), মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার বদিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মঘাদিয়ার মাস্টারপাড়া এলাকার আবদুর রশিদ ভেলুর ছেলে আইয়ুব খান (৫৮), এবং বগুড়ার ধনুট থানার শ্যামলবাড়ি এলাকার কালু ফকিরের ছেলে এনামুল হক (৩৮)।

মামলার অপর আসামি পূর্ব মায়ানী এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিন (৩০) পলাতক রয়েছেন।

ভুক্তভোগী কিশোরের মা অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরে আমার একমাত্র ছেলেকে শারীরিক নির্যাতন করা হচ্ছিল। তারা তাকে ঔষধ খাইয়ে অচেতন করে বলাৎকার করত। প্রথমে আফিফ আমার ছেলেকে নির্যাতন করে, পরে একে একে আরও চারজন তার ওপর অত্যাচার চালায়। শনিবার আমার ছেলে ঘটনাটি আমার বোনকে জানায়। এখন তার পায়ুপথ দিয়ে পোকা বের হচ্ছে। আমি ছেলের সুচিকিৎসা চাই। নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘বিভিন্ন সময়ে ওই কিশোরকে জোরপূর্বক বলাৎকার করার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।’

ট্যাগ: বলৎকার
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬