মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩ মার্চ ২০২৬, ০১:০৩ PM
মির্জা আব্বাস ও প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জা আব্বাস ও প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের বিষয়ে খোঁজ নেন তিনি। 

এ সময় চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

এছাড়া মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল জানায়, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরো সায়েন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।

রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬
দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
  • ১৬ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া
  • ১৬ অক্টোবর ২০২৬
হাসপাতাল থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার…
  • ১৬ অক্টোবর ২০২৬