পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক

১৩ মার্চ ২০২৬, ০৬:১২ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৬:১৩ AM
বিজিবির কাছে পাঁচারকারী আটক

বিজিবির কাছে পাঁচারকারী আটক © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপি থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) আনুমানিক বিকেল ৫টার দিকে সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বিজিবি সদস্যরা বাংলাদেশি নাগরিক মো. সানি মাই (২৭) কে আটক করে। তার পাসপোর্ট নম্বর-A12776759। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, উক্ত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিংয়ে ধরা পড়ে। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ থেকে ০২টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং এর বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সজাগ রয়েছে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬