সিনেমার কায়দায় পুলিশ কর্মকর্তার পিস্তল ছিনতাই, অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

১০ মার্চ ২০২৬, ০৬:২৭ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৬:৩০ AM
গ্রেপ্তার

গ্রেপ্তার © সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সিনেমার কায়দায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ভোররাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত সোমবার (৯ মার্চ) পুলিশ কর্মকর্তার ওপর হামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল। সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে মো. বিশালকে (৩১) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১) নামের আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

আরও পড়ুন: ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেপ্তার ৪

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ‘শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের ওপর হামলার পরই আমরা সমন্বিত অভিযান শুরু করি। আটক বিশালের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্রটি উদ্ধার সম্ভব হয়েছে। বিশাল অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে এবং বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, গত সোমবার ভোর ৬টার দিকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন এসআই লুৎফর রহমান। নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তল ও গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসআই লুৎফর রহমান কৌশলে হামলাকারীদের আঘাত এড়িয়ে প্রাণে রক্ষা পেলেও তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9