মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষদের ওপর এলোপাতারি গুলি, শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬

০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ AM
আহত শিশু

আহত শিশু © সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে রাতের আঁধারে সশস্ত্র হামলায় অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা ঘরে ঢুকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হঠাৎ হামলায় ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া বলেন, 'স্থানীয় পর্যায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারসহ তার গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে মহাসিন খান, হারুন রশিদ খান ও মানান খানকে আটক করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9