আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ জানুয়ারি ২০২৬, ০৯:১১ AM
তিতাস গ্যাস

তিতাস গ্যাস © সংগৃহীত

জরুরি মেরামত ও পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানী সংলগ্ন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় এবং প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজ করা হবে। এই গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও বলা হয়, নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ তৎসংলগ্ন এলাকাগুলোতে সকল শ্রেণীর গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আদমজী ইপিজেড এলাকা এই সাময়িক সংযোগ বিচ্ছিন্নতার আওতামুক্ত থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬