দেশের সব বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ জরুরি ১১ নির্দেশনা

২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫১ PM
বিদ্যুৎকেন্দ্র

বিদ্যুৎকেন্দ্র © সংগৃহীত

চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশের সব বিদ্যুৎকেন্দ্র (কেপিআই), উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ অন্যান্য স্থাপনায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হঠাৎ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। 

আজ রবিবার (২৯ নভেম্বর) বিউবোর নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন স্থাপনাগুলোর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে আগে জারি করা নির্দেশনাগুলো আরও জোরদার করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

১. মূল বিদ্যুৎ কেন্দ্র (কেপিআইভুক্ত) এর অভ্যন্তরে কন্ট্রোল রুমে, উপকেন্দ্রে, সুইচ ইয়ার্ডে এবং ভালনারেবল পয়েন্টসমূহে কেবলমাত্র নির্ধারিত ডিউটির সময়ে কর্মরত কর্মচারী ব্যতীত বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

২. আগত অতিথিদের বডি মেটাল ডিটেক্টর ও অন্যান্য ডিভাইস দ্বারা চেক করতঃ পরিচয় নিশ্চিত হয়ে, দায়িত্বশীল ব্যক্তির তদারকিতে প্রয়োজন ভিত্তিতে প্রবেশ করতে দেওয়া যাবে। তবে, মূল কেপিআইভুক্ত বহিরাগতদেরকে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া যাবে না।

৩. পরিচয় নিশ্চিত হয়ে দেহ তল্লাশি সাপেক্ষে কোনো ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।

৪. বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন বা বিটুবোর অন্য কোনো স্থাপনার আশপাশে কোনো অপরিচিত লোক দেখলে তার বিষয় অনুসন্ধান করা, সন্দেহজনক কোনো কিছু দেখলে তা স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

৫. কেপিআইভুক্ত/বিদ্যুৎ কেন্দ্র/স্থাপনাসমূহের সিসি ক্যামেরা সর্বদা চালু রাখতে হবে। ধারণকৃত ভিডিওসমূহ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থলে উপস্থিতির সময় কর্মস্থলে যথাযথকালীন পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় বহাল রাখতে হবে।

৭. বহিরাগতদের প্রবেশকালে তাদের আগমনের বিষয়ে নিশ্চিত হয়ে নাম, পূর্ণ ঠিকানা, কার কাছে কি কাজে যাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্র রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

৮. সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করে বিদ্যুৎ কেন্দ্রের যে সকল স্থানে ‘ওয়াচ টাওয়ার’ রয়েছে সেসব স্থানের ডিউটি নিশ্চিত করতে হবে।

৯. বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ বা অন্য কোনো জিনিস বহন করে প্রবেশকালে তা সঠিকভাবে পরীক্ষা/চেক করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ কেন্দ্র, সুইচ ইয়ার্ড, ভাণ্ডার, গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা বাতি সর্বদা কার্যকর রাখতে হবে।

১০. দাপ্তরিক সময়ের পর এবং বিশেষ করে রাত্রিকালীন টহল জোরদার করতে হবে। তদারককারীর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ তদারককারী বিবরণ রেজিস্টারে লিপিবদ্ধপূর্বক পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষর করানোর যে বিধান রয়েছে তা সর্বদা পালন করবেন।

১১. সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে এবং এ সব সংস্থার সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৈদ্যুতিক স্থাপনা এলাকায় অপরিচিত ব্যক্তি সন্দেহজনক চলাফেরা করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ, তালিকা দেখুন এখানে
  • ২৯ নভেম্বর ২০২৬
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ জরুরি ১১ নির্দেশনা
  • ২৯ নভেম্বর ২০২৬
টেস্টের হতাশা ভুলে জয়ের ছক কষছে বাংলাদেশ
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ২৯ নভেম্বর ২০২৬
হারানো বিজ্ঞপ্তি দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে আর খুঁজে পাও…
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে…
  • ২৯ নভেম্বর ২০২৬