তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস

০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © সংগৃহীত

মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে স্থাপিত গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীজুড়ে তীব্র গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬