নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

০১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার

নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার © সংগৃহীত ও সম্পাদিত

নতুন আরেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায় এই মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তবে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

এ বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করা হল। বর্ণিত মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। সর্বশেষ শেখ হাসিনা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী) নেতৃত্বাধীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ে ৫টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। এসব মেডিকেলের শিক্ষার মান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। আলোচনায় এসেছে মেডিকেলগুলো বন্ধ করার বিষয়েও। এরই মধ্যে ‍নতুন আরেকটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬