আইএইচটি-ম্যাটসের ক্লাস শুরুর তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

১০ মার্চ ২০২৬, ০৭:৪০ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ৫ এপ্রিল। আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও সরকারি মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলসমূহে (ম্যাটস) আগামী ৫ এপ্রিল (রবিবার) হতে একযোগে ক্লাস আরম্ভ হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ আইএইচটির বিএসসি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুদিন পর গত ৮ মার্চ এর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ওই দিন এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আগামী ৩১ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে বলা হয়।

এর আগে গত বছরের ২৪ অক্টোবর আইএইচটি ও ম্যাটসের ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ অক্টোবর এর ফল প্রকাশ করা হয়। এর পর ৪ ডিসেম্বর প্রথম দফা, চলতি বছরের ৬ জানুয়ারি দ্বিতীয় দফা এবং ১ ফেব্রুয়ারি তৃতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়।

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬