আইএইচটি-ম্যাটসও বন্ধ ঘোষণা

০৯ মার্চ ২০২৬, ০৪:০৭ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের পর এবার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ তারিখ হতে পবিত্র ঈদ-উল ফিতরের সরকার ঘোষিত ছুটি পর্যন্ত দেশের সকল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধের পর সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এর আগে বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।

বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
২৫ বছরে ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ায় ‘শ্রেষ্ঠ’ দেখার আশা ডা…
  • ১১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ
  • ১১ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী…
  • ১১ জুলাই ২০২৬
পাঁচ দশকে আট নীতি ও কমিশন: অচলাবস্থায় বাংলাদেশের শিক্ষাব্যব…
  • ১১ জুলাই ২০২৬
শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের পরিচালক ডা. আনোয়ার হোসেন
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence