বেসরকারি মেডিকেলে অস্বচ্ছল কোটার প্রাথমিক তালিকা প্রকাশ, সুযোগ পেলেন ৪৫১ জন

০৯ মার্চ ২০২৬, ০৩:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে ৪৫১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। রবিবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটার সংরক্ষিত আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে প্রার্থীদের অনলাইন আবেদন, জাতীয়ভাবে অনুষ্ঠিত এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অভিভাবকদের আর্থিক সক্ষমতার তথ্যের ভিত্তিতে একটি প্যানেল প্রস্তুত করা হয়েছে।

উক্ত তালিকার উচ্চক্রম অনুযায়ী বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহের ৫ শতাংশ মেধাবী-অস্বচ্ছল কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে যাচাইয়ের উদ্দেশ্যে ৪৫১ জন প্রার্থীর নাম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের আগামী ৯ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ([email protected]) ঠিকানায় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। পরে এসব তথ্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার দপ্তরের মাধ্যমে যাচাই করা হবে।

এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালার ৮.২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, মেধাবী-অস্বচ্ছল কোটায় ভর্তির ক্ষেত্রে দাখিল করা অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে এবং তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬