মেডিকেলের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

০৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ PM
মেডিকেল

মেডিকেল © সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধের পর এবার সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসার শিক্ষা পরিচালক অধ্যাপক ডা: মো: মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১০ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি পর্যন্ত দেশের সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটসমূহের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।’

এর আগে বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।'

মেডিকেল

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। তবে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা আজ রবিবারও চলেছে। এরইমধ্যে কাল থেকে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলো।

তথ্যমতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। 

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে মর্মে সকল বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9