বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

০৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০১:০৩ PM
ইফতার মাহফিল

ইফতার মাহফিল © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএম‌ইউ) অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বিএমইউর প্রক্টর ও বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ, বিএমইউ ড্যাবের সভাপতি ও বিএমইউরর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি খন্দকার শফিকুল হাসান রতন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মাসুদ রানা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন। 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন ও সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. বদরুল হুদা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আকতারুজ্জামান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান, উপ-রেজিস্ট্রার মো. নাজমুল হোসেন শামীম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফ উস ছালেহীন, সহকারী পরিচালক মো. আবু নাজির, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, বিএমইউ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম সাইদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, চীফ ইকোল্যাব টেকনিশিয়ান কেএম মাহবুবুল আলম, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন লিটন, সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ। 

দোয়া মহাফিলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ তার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বর্তমান সরকার গৃহীত কর্মসূচিসমূহ সফল করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

কেন্দ্রীয় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত সময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যে সকল কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত ছিলেন তাদের বঞ্চনার অনেকাংশেই সমাধান হয়েছে, অনেকেরই পদোন্নতি হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার ক্ষমতায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। তবে বিগত সময়ের সুবিধাভোগীদের থেকে সাবধান থাকতে হবে। 

বিএম‌ইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ভালো এবং খারাপ চিনতে হবে, বুঝতে হবে। ন্যায়ের পক্ষে থেকে ভেদাভেদ ভুলে বিএমইউকে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করতে হবে। 

অন্য বক্তারা বলেন, বিএমইউকে গুপ্ত মুক্ত করতে হবে। বর্তমান বিএনপি সরকার স্বাস্থ্যখাতে যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। পবিত্র রমজান মাসের আদর্শকে ধারণ করে সততার সাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9