সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ব্যতিক্রম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

০৯ মার্চ ২০২৬, ০৩:১৭ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রমজানের শুরু থেকেই দেশের স্কুল-কলেজ বন্ধ দেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের জরুরি আদেশে আজ সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ও। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) মেডিকেল কলেজ বন্ধের বিষয়েও সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে ‘সব বিশ্ববিদ্যালয়ে’ ছুটির কথা থাকলেও বন্ধ হচ্ছে না বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একাডেমিক কার্যক্রম। অন্য ৪ মেডিকেলের বন্ধের বিষয়েও সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে।

গতকাল এক আদেশে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানায় সরকার। তবে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা আজ রবিবারও চলেছে। এরইমধ্যে কাল থেকে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় আজ।

এদিকে সরকারের আদেশের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রবিবার উপাচার্যদের কাছে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মেডিকেল কলেজ বন্ধের তথ্য নিশ্চিত করার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।

দেশে বর্তমানে ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কার্যত সচল একটি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। অপর ৪ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি। এখন পর্যন্ত অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমই পরিচালনা করা হয় ওই চার বিশ্ববিদ্যালয় থেকে। স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক এই পরীক্ষা বন্ধের বিষয়েই বলেছেন। এর মধ্যে রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) উপাচার্যের একান্ত সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. নুরুল মোমেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাতে ইউজিসি থেকে আমরা নোটিশ পেয়েছি। আমাদের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য নোটিশ করার নিয়ম আছে। মেডিকেলগুলোকে আমরা পরীক্ষা বন্ধের বিষয়ে নোটিশ দিব।

এদিকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) বন্ধের বিষয়ে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। চমেবি উপাচার্যের একান্ত সচিব সৈয়দ শিহাবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা হয়েছে। ক্লাস-পরীক্ষা দুটিই বন্ধ আছে। তবে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. অজয় দেব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপাচার্য জরুরি প্রশাসনিক কাজে ঢাকায় অবস্থান করছেন। বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। আগামীকাল হয়তো পাওয়া যেতে পারে।

এদিকে কোনো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কোনো মেডিকেল কলেজের অধিভুক্তি নেই। উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে একমাত্র পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি। জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এখনই বন্ধ হচ্ছে না।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমের মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি। রেজিস্ট্রার অফিসের একজন কর্মকর্তা জানান, বিএমইউতে একাডেমিক কার্যক্রম পৃথকভাবে বন্ধের রীতি নেই। একাডেমিক, প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রম একসঙ্গেই চলে। উপাচার্যের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা। এখানে রোগীও থাকে। এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ থেকে বন্ধ থাকবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9