ঢাবির তৃতীয় প্রফের ফল প্রকাশ

০৮ মার্চ ২০২৬, ০৩:১৬ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৩:১৬ PM
ঢাবির তৃতীয় প্রফের ফল প্রকাশ

ঢাবির তৃতীয় প্রফের ফল প্রকাশ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়। ঢাবির চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে ফলাফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ফলাফল দেখতে পারছেন।

এর আগে গত ৪ মার্চ ঢাবির মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র ঈদ-উল ফিতরের পর প্রথম প্রফের ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তিনটি পেশাগত পরীক্ষা গত বছরের ২০ নভেম্বরে শুরু হয়। মাঝে ২১ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলে প্রফ পরীক্ষার নতুন শিডিউল ঘোষণা করা হয়। সংশোধিত সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর নাগাদ সব প্রফের পরীক্ষা শেষ হয়।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬