রংপুর মেডিকেল কলেজ

ঈদের ছুটি নির্ধারণের আগেই লাপাত্তা শিক্ষার্থীরা, দিনপ্রতি ৫০০ টাকা জরিমানা

০৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ PM
রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজ © সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি নির্ধারণ হয়নি, এরই মধ্যে গত ২ মার্চ বাড়ি পালিয়েছেন রংপুর মেডিকেল কলেজের দুটি ব্যাচের ৫০০ শিক্ষার্থী। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ‘অভিভাবকদের অবগতি’র জন্য  জরুরি নোটিশ জারি করেছে মেডিকেল কর্তৃপক্ষ। এ ছাড়া অনুপস্থিতির জন্য দিনপ্রতি ৫০০ টাকা করে জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৫ মার্চ) রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এই নোটিশ জারি করেছেন। এতে জরিমানার টাকা কোষাধ্যক্ষের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন অধ্যক্ষ নিজেই।

নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ও ৫৩ তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) সকল শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লেখিত ব্যাচের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে গত ২ মার্চ হতে অননুমোদিতভাবে ক্লাসে অনুপস্থিত রয়েছে, ফলে কলেজের একাডেমিক কার্যক্রম মারাত্নকভাবে বিঘ্নিত হচ্ছে।

এতে বলা হয়, এ অবস্থায় ৪ মার্চ অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে জরুরি ভিত্তিতে ক্লাসে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হল। অন্যথায় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন অনুপস্থিতির জন্য ৫০০ টাকা হারে জরিমানা নির্ধারন করা হল।

নোটিশে জরিমানার অর্থ কোষাধ্যক্ষের নিকট জমা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় এ অর্থ বৃত্তিমূলক পরীক্ষার ফরম পূরনের সময় সংযোজিত হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম দ্য ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা অনোনুমোদিতভাবে চলে যাওয়ায় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এজন্য আমরা এ নোটিশ দিয়েছি।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি ছাড়াও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ‘অটো ভ্যাকেশন’ নেওয়ার চল দীর্ঘদিনের। অনুমতি কিংবা অনুমতি ছাড়াই নির্ধারিত ছুটি শুরুর আগেই ‘ছুটি’ নিয়ে থাকেন তারা। তবে এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9