সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে ক্লিনিকে রোগী দেখা চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ PM
ডা. রাজেশ মজুমদার

ডা. রাজেশ মজুমদার © সংগৃহীত

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে বেসরকারি ক্লিনিকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ঘটনায় শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের রেজিস্ট্রেশন স্থগিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে কৈফিত তলবের নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পৃথকভাবে এ দুটি চিঠি ইস্যু করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৩ শাখা) থেকে বিএমডিসি রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. লিয়াকত হোসেনকে পাঠানো চিঠিতে সই করেছেন উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া। এতে বলা হয়েছে, শরিয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার (১১৪৪৯২) কর্তৃক বায়োমেট্রিক হাজিরা দিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে রোগী দেখার বিষয়টি গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় একটি ইলেকট্রিনিক মিডিয়ায় লাইভ প্রচার হয়। তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও ব্যক্তিগত চেম্বারে তার রোগী দেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন কার্যক্রমের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি রেজিস্ট্রেশন আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

অপরদিকে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশে ওই চিকিৎসককে বলা হয়েছে, আপনাকে এই মর্মে কৈফিয়ত তলব করা যাচ্ছে যে, গত ৪ মার্চ আপনি হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে হাসপাতাল ত্যাগ করে সকাল ১০.৩০ মিনিটে আপনার অফিসের চেম্বারে না বসে আধুনিক সিটি হাসপাতালে আপনার প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে জানা যায়। আপনার এমন আচরণে এ হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান ব্যহত হয়। যা সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর পরিপন্থী।

এতে আরও বলা হয়, এ অবস্থায় আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩৯(১) বিধি মোতাবেক কেন চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হবে না তার জবাব পত্র জারির ৩ দিনের মধ্যে স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হল।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9