স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে জোবায়দা বেগম

০২ মার্চ ২০২৬, ০৩:৪৬ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৪:০১ PM
জোবায়দা বেগম

জোবায়দা বেগম © সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব জোবায়দা বেগম। রবিবার (১ মার্চ) সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। জোবায়দা বেগম বিভাগের জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগের দায়িত্বে রয়েছেন।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করায় এ বিভাগে নতুন সচিব যোগদানের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন) জোবায়দা বেগমকে সচিবের রুটিন দায়িত্ব প্রদান করা হল।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার এক নোটিশে হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব খোরশেদ আলমকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: মেয়াদের ৫ দিন থাকতে চুক্তি বাতিল, তিন দিন আগে বিদায় স্বাস্থ্য সচিবের

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সচিবের চুক্তি বাতিল করে সরকার। এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা সাইদুর রহমানও ছিলেন। পরে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে বিদায় জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।

সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬