ফার্মাসিস্টদের ক্যাডারভুক্তিসহ ৬ দাবি ফার্মাসিস্ট ফোরামের

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতারা

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতারা © সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোতে অবিলম্বে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ফার্মাসিস্ট অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র ফার্মেসি পরিদপ্তর গঠনসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, সিনিয়র সহসভাপতি এস এম আনোয়ার মাজিদ তারেক, প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ফোরামের নেতারা।

সংগঠনটির ৬ দফা দাবি হল—

১. সব সরকারি হাসপাতালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি সেবা চালু এবং গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ। উন্নত বিশ্বের আদলে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি হাসপাতালে হাসপাতাল ফার্মাসিস্ট নিয়োগ এবং ক্লিনিক্যাল ফার্মেসি সেবা চালু।

২. বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ফার্মাসিস্ট অন্তর্ভুক্তি। স্বাস্থ্য প্রশাসনের মূল কাঠামোয় ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করে নীতিনির্ধারণ ও সেবায় সরাসরি ভূমিকা নিশ্চিত করা।

৩. স্বতন্ত্র ফার্মেসি পরিদপ্তর গঠন। হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি কার্যক্রমের মান উন্নয়ন ও কার্যকারিতা নিশ্চিত করতে একটি আলাদা ফার্মেসি পরিদপ্তর গঠন।

৪. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফার্ম-ডি প্রোগ্রাম চালু এবং বি ফার্ম থেকে পর্যায়ক্রমে রূপান্তর। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে বি ফার্ম প্রোগ্রামকে ফার্ম ডি-তে রূপান্তর।

৫. সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘ফার্মাসিস্ট’ ও ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট’ পদবির সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা। আইন অনুযায়ী গ্রাজুয়েট ফার্মাসিস্টকেই ‘ফার্মাসিস্ট’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্পষ্ট করতে সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে পদবির সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা।

৬. ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (ডিজিডিএ) ড্রাগ সুপার পদে শুধুমাত্র গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এবং ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের অবৈধ ফার্মেসি প্র্যাক্টিস বন্ধ।

সভায় ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতি ১০ হাজার জনগোষ্ঠীর জন্য অন্তত একজন ফার্মাসিস্ট প্রয়োজন। উন্নত বিশ্বে প্রতি ২০ শয্যার বিপরীতে একজন ফার্মাসিস্ট নিয়োগ একটি স্বীকৃত মানদণ্ড। অথচ বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালে গ্রাজুয়েট ফার্মাসিস্টের কোনো অনুমোদিত পদ নেই, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ২৫ হাজার রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট রয়েছেন। শিক্ষারতসহ এই সংখ্যা প্রায় ৩৫ হাজার। ওষুধ শিল্প, গবেষণা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তারা ভূমিকা রাখলেও জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার মূলধারায় তাদের যথাযথ অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত হয়নি।

ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ড্রাগ ইন্টারঅ্যাকশন এবং চিকিৎসাজনিত ঝুঁকি কমাতে হাসপাতালভিত্তিক ফার্মাসিস্ট নিয়োগ অত্যন্ত জরুরি। রোগীর ওষুধ ব্যবস্থাপনায় পেশাদার নজরদারি নিশ্চিত না হলে চিকিৎসার গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নেতারা আশা প্রকাশ করেন, স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাতে আধুনিক, বৈজ্ঞানিক ও রোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তি দ্রুত বাস্তবায়িত হবে।

বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9