তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ PM
কথা বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কথা বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী © সংগৃহীত

তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ডা. এমএ মুহিত বলেন, স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। সেইসঙ্গে তৃণমূলে এই সেবাকে আরও উন্নত করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন: মেয়াদের ৫ দিন থাকতে চুক্তি বাতিল, তিন দিন আগে বিদায় স্বাস্থ্য সচিবের

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। চিকিৎসকদের মধ্যে যাদের যেখানে নিয়োগ দেওয়া হয়েছে তাদের যেন সেই কর্মস্থলে পাওয়া যায় তা নিশ্চিত করা হবে।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬