বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-গবেষকদের আবাসনে সহযোগিতায় আগ্রহী চীন

০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ PM
সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এই আগ্রহ প্রকাশ করেন

সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এই আগ্রহ প্রকাশ করেন © সংগৃহীত ও সম্পাদিত

চীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসক ও গবেষকদের আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতায় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম, ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য খাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরো বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কীট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবে।

জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে তারা পিছপা হবেন না। তা সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত হাসপাতাল হোক। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসক দল এসেছে। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে ৮২টি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বাংলাদেশি মেডিকেল স্টাফদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল উত্তরবঙ্গে হওয়াটাই যুক্তিযুক্ত। যেহতু উত্তরবঙ্গ অনুন্নত ও অবহেলিত।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬