বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:২২ PM
বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা

বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রোভিসির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপান ও বাংলাদেশের গবেষকদের মধ্যে যৌথ গবেষণা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশগত উন্নয়নে সহায়তা প্রদান, গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ যৌথ  গবেষণার সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পরে জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রাহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যান্ড প্রিভেনটিভ মেডিসিন বিভাগের  প্রফেসর ড. সাহোকো ইচিহারা সহযোগী অধ্যাপক ড. মিসে নাথান, ড. একেগামি আকিহিকো এবং ড. কিতামুরা ইউকি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬