খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ PM
বেগম খালেদা জিয়া ও বিএমইউ উপাচার্য

বেগম খালেদা জিয়া ও বিএমইউ উপাচার্য © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক জানিয়েছেন তিনি।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৬টায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউয়ে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

ওয়াশিংটন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
  • ২৮ নভেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় …
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৮ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ছাড়াল
  • ২৮ নভেম্বর ২০২৬
কলকাতার এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, অবস্থান কর্মসূ…
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে বেশি প্রতিযোগিতা আইবিএতে, নিজেকে যেভাবে এগিয়ে …
  • ২৮ নভেম্বর ২০২৬