বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে যোগ হল আরেক বিদেশি স্বীকৃতি

১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এ নিয়ে এক থেকে দেড় বছরের মধ্যে ৫টি বিদেশি স্বীকৃতি যোগ হল বিশ্ববিদ্যালয়টির ঝুলিতে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, বিএমইউ এন্ডোভাসকুলার স্ট্রোক ট্রিটমেন্ট (ইভিটি) এবং ক্যারোটিড আর্টারি স্টেন্টিং (সিএএস) প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ওয়ার্ল্ড ফেডারেশন ফর ইন্টারভেনশনাল স্ট্রোক ট্রিটমেন্টের (ডব্লিউআইএসটি) যোগ্যতা অর্জন করেছে। ইউনিভার্সিটি অব ডান্ডির ইমেজ গাইডেড থেরাপি রিসার্চ ফ্যাসিলিটি (আইজিজিটিআরএফ) পরিচালক অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড গত ১৩ মার্চ বিএমইউ উপাচার্যকে পাঠানো এক ইমেইলে এ তথ্য জানান।

আরও পড়ুন: ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলো নিজেদের অধীনে আনতে চায় বিএমইউ

অধ্যাপক শাহিনুল আলম জানান, এই স্বীকৃতি যৌথভাবে ডব্লিউআইএসটি এবং ইউনিভার্সিটি অব ডান্ডির আইজিটিআরএফ প্রদান করেছে। ২০২৫ সালের নভেম্বর মাসে অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড এবং ডা. পল গাইলার বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাব পরিদর্শন করেন। এর ভিত্তিতেই এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বিএমইউ উপাচার্য বলেন, ইউনিভার্সিটি অব ডান্ডি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বিএমইউর ৬ জন অংশগ্রহণকারীর জন্য ৯ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। পুরো স্বীকৃতি প্রক্রিয়াটি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন ইসলাম সমন্বয় করছেন।

আরও পড়ুন: এক বছরে ৪ বৈশ্বিক অর্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

গত এক বছরে পাওয়া অপর চারটি বৈশ্বিক স্বীকৃতি হল— ওয়ার্ল্ড এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার দিবস-২০২৫ উপলক্ষে এভিডেন্স-বেইজড মেডিসিনের অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) যুক্তরাষ্ট্রের অফিস অব হিউম্যান রিসার্চ প্রটেকশন (ওএইচআরপি) এবং ফেডারেল ওয়াইড অ্যাস্যুরেন্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ থেকে স্বীকৃতি লাভ, ইউরোপিয়ান সোসাইটি অব রিজিওনাল অ্যানেস্থেশিয়া থেকে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের সহযোগিতায় আয়োজিত বাৎসরিক প্যাথলজিস্ট কনফারেন্সকে যুক্তরাষ্ট্রের রয়েল কলেজ অব প্যাথলজিস্ট-এর স্বীকৃতি।

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081