বিএমইউতে এনডিএফের ইফতার, পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের সংবর্ধনা

১০ মার্চ ২০২৬, ০৮:১৭ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৮:২৫ PM
অনুষ্ঠানে সম্প্রতি বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়

অনুষ্ঠানে সম্প্রতি বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বিএমইউ শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্প্রতি বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনাও প্রদান করা হয়।

এনডিএফ বিএমইউ শাখার সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান আলোচক ডা. মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে জ্ঞান অর্জনের গুরুত্বও তুলে ধরেন তিনি। বলেন, ‘তোমাদের শেখার যাত্রা আজ থেকেই শুরু। কী করতে হবে এবং কেন করতে হবে— এই উপলব্ধি থেকেই একজন চিকিৎসকের প্রকৃত শিক্ষা শুরু হয়। একজন চিকিৎসকের উচিত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবসেবার মনোভাব নিয়ে নিজেকে গড়ে তোলা।

এমপি মোসলেহউদ্দীন ফরিদ আরও বলেন, যদি কারও প্রকৃত জ্ঞান ও দক্ষতা থাকে, তবে পৃথিবীর যেকোনো প্রান্তে— উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত— তার রিজিকের অভাব হবে না।

প্রধান অতিথির বক্তব্যে পবিত্র কোরআন অনুধাবনের ওপর আলোকপাত করে মাওলানা আব্দুল হালিম বলেন, মাহে রমজান হল কোরআন নাজিলের মাস। কিন্তু আমরা কোরআনকে কতটুকু জানলাম এবং মানলাম— সেটিই বড় প্রশ্ন। আমরা যেহেতু সমাজের মেধাবী শ্রেণির প্রতিনিধিত্ব করি, তাই কোরআনকে বোঝা, তার ওপর আমল করা এবং সমাজে তা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের আরও বেশি।

বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চিকিৎসকরা সমাজের সবচেয়ে মেধাবী শ্রেণি। তাই জাতির প্রতি তাদের দায়িত্বও অনেক বেশি। পবিত্র তাকওয়ার মাস রমজানে আমরা সবাই রোগীদের প্রতি ন্যায় ও ইনসাফের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করব।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় রমজান উপলক্ষে এনডিএফ বিএমইউ শাখা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে এমএস, এমডি, এফসিপিএস, এমসিপিএস, ডিপ্লোমা, এমআরসিপি ও এমআরসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১
  • ১৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান…
  • ১৫ জুলাই ২০২৬
জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক…
  • ১৫ জুলাই ২০২৬
আন্দোলনের পরদিন এইচএসসিতে বড় সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত
  • ১৫ জুলাই ২০২৬
ফেনীতে সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence