পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি

১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৫ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৭ PM
পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি

পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ‘মার্চ টু নির্বাচন কমিশন‘ চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন‘ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংগঠনটি একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা।

এসময় তারা জাতীয় পার্টির নির্বাচন বাতিলের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

পরে দুপুর ১টার পরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করেন। জুলাই ঐক্যের অন্য সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে আজ নির্বাচন কমিশন অভিমুখে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি। এছাড়া আগামীকাল ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

এদিকে কর্মসূচি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) সামনে সামনে আনসার পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। তারা জানিয়েছেন, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬