জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM
রাজধানীর নির্বাচন কমিশন এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানীর নির্বাচন কমিশন এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী © টিডিসি

চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের 'মার্চ টু ইলেকশন কমিশন' কর্মসূচি উপলক্ষে সতর্ক অবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাড়ে ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীতে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের সামনে আনসার পুলিশ, র‌্যাব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছেন, যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে 'মার্চ টু নির্বাচন কমিশন' নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের।

কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন অভিমুখে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করবে জুলাই ঐক্য। এছাড়া আগামীকাল ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে বলে জানায় প্লাটফর্মটি।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, যারা গত ১৫ থেকে ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তাদের বৈধতা দেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ জুলাই শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

মোসাদ্দেক আরও বলেন, আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন জুলাই জনতার আকাঙ্ক্ষা ও চেতনার প্রতি সম্মান জানাবে। কিন্তু বারবার সভা, মিটিং ও মিছিল করে দাবি জানানোর পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬