বাদ জুমা দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য

১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ PM
ওসমান হাদি ও ইনসেটে জুলাই ঐক্যের লোগো

ওসমান হাদি ও ইনসেটে জুলাই ঐক্যের লোগো © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। 

জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে আগামীকাল সারাদেশ সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আহ্বান জানাচ্ছে জুলাই ঐক্য।  

শহিদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সকল জনগনকে ধৈর্য ধারণ করার অহ্বান জানাচ্ছি।  

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর …
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬