চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন

১৮ মার্চ ২০২৬, ১২:০৪ AM
সাবেক সংসদ সদস্য (এমপি) জি এম ফজলুল হক

সাবেক সংসদ সদস্য (এমপি) জি এম ফজলুল হক © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য (এমপি) জি এম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ইফতারের আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, জি এম ফজলুল হকের মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, আদর্শবান ও জননিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬