মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা

১৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ PM
মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা

মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা © টিডিসি ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে। মুহূর্তেই কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ হিরণ গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল তার মাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগী হেনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য মারধর করত। ভয়েই অনেক সময় পালিয়ে থাকতাম। ওই রাতে টাকা না দিতে পারায় আমাকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।

তিনি আরও জানান, তার বড় ছেলে প্রায় ১০ বছর ধরে ভারতে গিয়ে নিখোঁজ। ছয় মাস আগে স্বামীও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বলেন, এখন আমার থাকার জায়গাটুকুও পুড়ে গেছে। আমি কীভাবে বাঁচব?

প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল মাদকের জন্য প্রায়ই তার মাকে নির্যাতন করত। আগুন লাগানোর পর আমরা ছুটে এসে দেখি ঘর প্রায় পুড়ে গেছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬