ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

১৪ মার্চ ২০২৬, ০৭:০১ AM
শাপলা খাতুন স্বপ্না

শাপলা খাতুন স্বপ্না © সংগৃহীত

যশোরে মাদকদ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মণিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে থেকে মেথামফেটামিনসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক নারী সাতক্ষীরা সদর থানার আখড়াখোলা গ্রামের বাসিন্দা। জব্দ করা মাদকের মধ্যে ছিল এফিড্রিন বা সিউডোএফিড্রিন ২৫ কেজি ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

ডিবির এসআই অলক কুমার দে জানান, যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কাছে তথ্য ছিল মাদকদ্রব্য ক্রিস্টাল আইস যশোরে দিয়ে ঢাকায় যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শহরের মণিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে থেকে শাপলা খাতুন স্বপ্না নামে এক নারীকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার কাছে মাদক তৈরির কাঁচামাল আছে। পরে ঈগল পরিবহনের বক্সে তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন ও ৬ লিটার পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, এ কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরি করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬