রাজবাড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে জেল-জরিমানা

০৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ PM
মাদক সেবনে দণ্ডপ্রাপ্ত তিন যুবক

মাদক সেবনে দণ্ডপ্রাপ্ত তিন যুবক © সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় তিন মাদকসেবী যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রিফাত রহমান (১৮), মো. বিল্লাল মিয়া (১৮) ও মো. সাগর মন্ডল (১৮)।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ (দশ) দিনের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আসামিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের অতিরিক্ত এক দিন কারাভোগ করতে হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, তিন যুবককে মাদক সেবনের সময় হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালনা করা হবে।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9