গোপালগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৫ মার্চ ২০২৬, ১১:৪৪ AM
আটক তিন মাদক ব্যবসায়ী

আটক তিন মাদক ব্যবসায়ী © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে ১৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার (১৪ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার কালনা মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রায়হান হোসেন, একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মো. আলম সানার স্ত্রী মোছা. ময়না বেগম (৬০) ও জাহাবাজ সরদারের মেয়ে মোছা. মমতাজ বেগম (৫৮)।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল কালনা মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী মাস্টার ট্রাভেলস পরিবহনে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদক চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার পুলিশ মামলাটি রেকর্ড করে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬