ঝিনাইদহে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১২ মার্চ ২০২৬, ১১:৫২ AM
দণ্ডপ্রাপ্ত তিন মাদককারবারি

দণ্ডপ্রাপ্ত তিন মাদককারবারি © সংগৃহীত

ঝিনাইদহ শহরের ভাটই বাজার-সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা এ রায় দেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ভাটই বাজার এলাকার ওই পরিত্যক্ত হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের ভেতর থেকে তিন যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটক তিনজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। আদালত প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬