নেত্রকোনায় ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

১১ মার্চ ২০২৬, ১২:০৩ PM
আটক চারজন

আটক চারজন © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় কেন্দুয়া-আঠারবাড়িগামী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কবির (৩৪), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. সোহাগ মিয়া (২৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ইসুলিয়া গ্রামের মো. রিপন মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে কেন্দুয়া উপজেলার পেরীর মোড় এলাকায় অভিযান চালায় সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সড়কে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজির পেছনে ইঞ্জিনের পাশে কৌশলে লুকানো ৩০ কেজি গাঁজা পাওয়ার পর ওই চারজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। এসব গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬