নেত্রকোনায় অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৩

০৭ মার্চ ২০২৬, ০৫:০২ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে মদন পৌরসভার সামনে একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার গোবিন্দশ্রী ইউপির কদমশ্রী গ্রামের রনি মিয়া (২৬) ও তার স্ত্রী রুবি আক্তার (২৭) ও ময়মনসিংহ জেলা পাগলা থানার আঁখি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা,শুক্রবার রাতে মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় তাদের তিনজনসহ কয়েকজনের অসামাজিক কার্যকলাপের উপস্থিতি টের পায় স্থানীয় লোকজন। পরে মদন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোনো সদুত্তর দিতে না পারায় আটক করে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠায় পুলিশ।

মদন থানা অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় কয়েকজন অসামাজিক কার্যকলাপের জন্য এসেছেন। পরে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোনো সদুত্তর দিতে পারেননি, তাই তাদের আটক করে পুলিশ। আজ তাদের দুপুরের দিকে  আদালতে পাঠানো হয়েছে।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬