যশোর র‌্যাবের অভিযানে ককটেলসহ যুবক আটক

১০ মার্চ ২০২৬, ০২:৩৬ PM
ককটেলসহ আটক যুবক

ককটেলসহ আটক যুবক © সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে র‌্যাব-৬ বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক যুবককে আটক করেছে। অভিযানটি সোমবার (৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় অভয়নগর থানার নাউলি গ্রামে পরিচালিত হয়।

ওই যুবকের নাম সুলতান গাজী (৩৫)। তিনি নাউলি গ্রামের গাফফার গাজীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী জানান, আটক সুলতান গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ককটেল বর্তমানে র‌্যাব-৬-এর হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬
বিডিজবসের ৬০ লাখ সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন
  • ২৩ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
  • ২৩ আগস্ট ২০২৬
অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
  • ২৩ আগস্ট ২০২৬