এক অপূরণীয় ক্ষতি: জামায়াত আমির

১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ PM
ওসমানি হাদি ও ডা. শফিকুর রহমান

ওসমানি হাদি ও ডা. শফিকুর রহমান © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় শোকবার্তা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অকুতোভয় সৈনিক, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা স্নেহের শরিফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

জামায়াত আমির বলেন, সে ইনসাফ ও ন্যায়ের পথে দৃঢ়তা, ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন । তাঁর এই শাহাদাত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দো'য়া করছি—তিনি যেন তাঁর প্রিয় এই গোলামকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করেন। আল্লাহ তাআলা তাঁকে শাহদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। 

তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন। আমিন। ইনকিলাব জিন্দাবাদ।

ঘুম পেলেই কেন চা পান করতে ইচ্ছে করে? জানুন আসল কারণ
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষক গণপতিসহ রংপুরের ৪ হত্যায় যে ৫ প্রশ্নের জবাব মিলছে না
  • ২৫ আগস্ট ২০২৬
মায়ের নামে মিল থাকায় হাসপাতাল থেকে দুই নবজাতক বদল
  • ২৫ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬