হাদির মৃত্যু

শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ ছাত্র-জনতার

১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ PM
ওসমান হাদি

ওসমান হাদি © সংগৃহীত

আততায়ীর গুলিতে আহত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করে তারা।

শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শরিফ ওসমান হাদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা বলছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখসারিতে ছিলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এর আগে রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজ থেকে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূ…
  • ২৮ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরার স্বীকৃতি পেলেন সামিরা খান ম…
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর …
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬