আইসিটি এসএমই উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান

১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ AM
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল © ফাইল ছবি

‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। এ জন্য আগ্রহী উদ্যোক্তাদের অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মুর্তুজা জুলকার নাঈন নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাগণের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। 
আগ্রহী উদ্যোক্তাদের অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো-

আবেদনের পদ্ধতি: আগ্রহী এসএমই উদ্যোক্তারা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য প্রাপ্তি এবং অনুদানের জন্য আবেদন করতে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (https://apply.idea.gov.bd/sme) ভিজিট করতে হবে।

আরও পড়ুন: পাই দিবস কেন পালন করা হয়?

আবেদনকৃত উদ্যোক্তাদের পণ্য বা সেবা এবং ব্যবসা পরিকল্পনা পর্যালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক এ লক্ষ্যে গঠিত সিলেকশন কমিটির মাধ্যমে অনুদান প্রাপ্যতা চুড়ান্ত করা হবে। ইতোপূর্বে আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদানপ্রাপ্ত উদ্যোক্তাদের পুনরায় অনুদানপ্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন না। কর্তৃপক্ষ যে কোন সময় আবেদন বাতিলের ক্ষমতা রাখে বলে জানানো হয়েছে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬