সরকারি অনুদানের জন্য শিক্ষার্থী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আবেদন করবেন যেভাবে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি সহায়তার আওতায় শিক্ষার্থী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছর উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অনলাইনে আবেদন আহ্বান করেছে। অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, গরীব ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ মার্চ পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রারকে মাইগভ প্ল্যাটফর্ম (www.mygov.bd)-এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে প্রোফাইল যাচাই করতে হবে।

আরও পড়ুন: শিক্ষার্থী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান

রেজিস্ট্রেশন করার পদ্ধতি নিচের ছবিতে দেওয়া হলো-

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬