দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ AM
কবি নজরুল কলেজ শিক্ষার্থী সামিউল ইসলাম সুমন

কবি নজরুল কলেজ শিক্ষার্থী সামিউল ইসলাম সুমন © সংগৃহীত

দুইটি কিডনি বিকল হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সুমন।

মেধাবী শিক্ষার্থী গত বছরের ১৮ সেপ্টেম্বর সুমন অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি টানা তিন মাসেরও বেশি সময় ধরে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুমনের বাড়ি বগুড়া জেলায়।

সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন সুমন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সুমনের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য।

আরও পডুন: আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী আহিয়ান মামুন বলেন, আপনার ও আমার সামান্য মানবিক সহায়তায় বাঁচতে পারে একটি তরুণ প্রাণ। আমাদের সুমনের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে তার পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল খরচ বহন করা সম্ভব নয়। চলুন, আমরা সবাই মিলে ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার মাধ্যমে একটি জীবন বাঁচাই।

মানবিক সহায়তার মাধ্যমে সুমনের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা বিকাশ (পার্সোনাল) নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। সামিউল ইসলাম সুমন: ০১৩০৫-৪৫৫৯২২।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬