অধ্যাদেশ জারির দাবিতে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৬ PM
কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের তাঁতীবাজার মোড় অবরোধ

কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের তাঁতীবাজার মোড় অবরোধ © টিডিসি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চুড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে এসে অবস্থান নেন। সড়ক অবরোধের ফলে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি নিয়ে আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয়ের গিয়েছি। কিন্তু তারপরও আমরা কোনো আশানুরূপ ফল এখনো পাইনি। বাধ্য হয়েই আজ আমরা চূড়ান্ত অধ্যাদেশ আদায়ের লক্ষ্যে এই ব্লকেড কর্মসূচি দিয়েছি। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলনে কালক্ষেপণ ও কর্তৃপক্ষের ধীরগতির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখনো পরিচয়হীন অবস্থায় রয়েছি। আর কত দিন একটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করতে হবে?’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন একমাত্র দাবি হলো দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ আইন ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করে অনুমোদন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।’

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9