স্কুলিং মডেল বাতিলের দাবি

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

০১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ PM
কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে বিক্ষোভ করছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। 

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, আমাদের দাবি নিয়ে আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয়ের গিয়েছি কিন্তু তারপরও আমরা কোনো আশানুরূপ ফলাফল এখনো পাইনি। আজকে আমরা বলে দিচ্ছি আমাদের কঠোর কর্মসূচি করতে বাধ্য করবেন না। অন্যথায় আমরা স্কুলিং মডেল বাতিলের দাবিতে প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাবো। আমরা সাত কলেজ একসাথে আন্দোলনে নামবো,আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, আজকের মতো আমরা এখানেই আন্দোলন শেষ করছি। আগামীর কর্মসূচি আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী ও বড় ভাইদের সঙ্গে আলোচনার পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নতুন দুটি থানা, পৌরসভা ও দুই অধিদপ্তর করার প্রস্তাব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950