ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সিনিয়রদের র‍্যাগিং ও মারধরে শিকার জুনিয়র, হাসপাতালে ভর্তি

২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ PM
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সিনিয়রদের র‍্যাগিং ও মারধরে শিকার জুনিয়র, হাসপাতালে ভর্তি

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সিনিয়রদের র‍্যাগিং ও মারধরে শিকার জুনিয়র, হাসপাতালে ভর্তি © টিডিসি সম্পাদিত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সিনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিং ও মারধরের শিকার হয়ে সামি খান (২২) নামে এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কলেজের জসীম উদ্দিন হলের একটি কক্ষে ডেকে নিয়ে ১১তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) একদল শিক্ষার্থী ১২তম ব্যাচের (২০২৪-২৫ সেশন) চারজন শিক্ষার্থীদের ওপর এ নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে অচেতন অবস্থায় সামিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী সামি খান কলেজটির সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে (এমএমডব্লিউ) চিকিৎসাধীন রয়েছেন। শান্ত নামে আরেকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা শেষে হলে ফিরেছেন।

কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৬ মিনিটে ‘FEC-12’ মেসেঞ্জার গ্রুপে আসাদুল নামে এক সিনিয়র ১২তম ব্যাচের পাঁচ শিক্ষার্থী—শান্ত, মইনুল, প্রণয় (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ- সিএসই), অজয় (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) ও সামিকে (সিভিল ইঞ্জিনিয়ারিং) রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে ৫১৬ নম্বর কক্ষের সামনে উপস্থিত হতে বলেন। 

নির্দেশ অনুযায়ী সেখানে গেলে ১১তম ব্যাচের হিমেল, অহিন, শাহরিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), রাসেল, রূপম, মুশফিক, রাব্বি, মাহাথির (সিভিল ইঞ্জিনিয়ারিং) ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রেণি প্রতিনিধি মো. আলিফসহ আরও কয়েকজন মিলে তাদের ওপর র‍্যাগিং ও শারীরিক নির্যাতন চালান।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তোভূগী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শান্ত জানান, ক্রিকেট খেলায় আউট করার পর সেলিব্রেশন করার জেরে তাদের ডাকা হয়েছিল। কক্ষে যাওয়ার পর প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করা হয় এবং একপর্যায়ে তাদের কান ধরে ১০০ বার উঠবস করানো হয়। আগে থেকেই শ্বাসকষ্ট ও অ্যাজমা থাকায় ১০০ বার উঠবস করার পর তিনি অসুস্থ বোধ করেন। তবুও তাকে আরও ৫০ বার উঠবস করার নির্দেশ দেওয়া হয়। ৪০ বার করার পর পায়ে টান লেগে তিনি মেঝেতে পড়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, পড়ে যাওয়ার পর অভিনয় করার অভিযোগ তুলে তাকে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। উঠে দাঁড়াতে না পারায় পেছন থেকে তার পিঠে লাথি মারা হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় হিমেল, রাব্বি, রূপম, শাহরিয়ার, শিবলী, মুশফিক ও সুদীপ্তসহ কয়েকজন তাকে উপর্যুপরি লাথি মারতে থাকেন। এছাড়া হিমেল, রাব্বি ও অহিন ক্রিকেট স্টাম্প দিয়ে এবং রাসেল পাইপ দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

নির্যাতনের একপর্যায়ে শান্তর তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তিনি পানি পান করতে চাইলেও কক্ষে ও ডাইনিংয়ে পানি থাকা সত্ত্বেও তাকে পানি দেওয়া হয়নি বলে জানান সামি। এমনকি অচেতন অবস্থায় তাকে কক্ষ থেকে বের করার পরও রাব্বি ও হিমেল পুনরায় কক্ষের ভেতরে আটকে রাখার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।

পরে সহপাঠী ও অন্যদের সহায়তায় রাত পৌনে ১টার দিকে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ‘সিনকোপাল অ্যাটাক’ (Syncopal attack) উল্লেখ করে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে অক্সিজেন ও স্যালাইন দেওয়ার পর বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।

এদিকে র‍্যাগিংয়ের নামে নির্যাতনের এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রদল। শনিবার (২৮ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাথীর স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়।

প্রতিবাদলিপিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে র‍্যাগিং ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি আবগত আছি। সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনা তদন্তের জন্য। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসা কলেজ কর্তপক্ষ বগন করবে।

যে কারণে স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর
  • ২৯ নভেম্বর ২০২৬
আ.লীগের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষে জড়াল …
  • ২৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবদলের কনসার্ট শেষে ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ২৯ নভেম্বর ২০২৬
টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ ঢাকা কলেজ
  • ২৯ নভেম্বর ২০২৬
২২ বছরের ক্রিকেট জীবনের ইতি টেনে মুশফিকের আবেগঘন ফেসবুক পোস…
  • ২৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়…
  • ২৯ নভেম্বর ২০২৬