যে কারণে স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর

২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ AM
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম © সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই কারণে তার থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৭-৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছেন আনোয়ার ইব্রাহিম।

ঢাকা সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনার জন্য নির্ধারিত ছিল। এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

যে কারণে স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর
  • ২৯ নভেম্বর ২০২৬
আ.লীগের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষে জড়াল …
  • ২৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবদলের কনসার্ট শেষে ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ২৯ নভেম্বর ২০২৬
টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ ঢাকা কলেজ
  • ২৯ নভেম্বর ২০২৬
২২ বছরের ক্রিকেট জীবনের ইতি টেনে মুশফিকের আবেগঘন ফেসবুক পোস…
  • ২৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়…
  • ২৯ নভেম্বর ২০২৬