মাহরীন চৌধুরীর প্রসংশা করে কী লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম?

২৩ জুলাই ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৫:২৫ PM
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‍ও নিহত মাহরীন চৌধুরী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‍ও নিহত মাহরীন চৌধুরী © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শুধু শোকই জানাননি, প্রাণরক্ষায় এগিয়ে আসা শিক্ষক মাহরীন চৌধুরীর সাহসিকতারও প্রশংসা করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।

শিক্ষিকা মাহরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মেহেরিন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তিনি আরো বলেন, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের সমবেদনা জানাবেন। এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬