মাইলস্টোনের ঘটনায় নরেন্দ্র মোদির শোক প্রকাশ

২১ জুলাই ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১২:৪৪ PM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও ইনসেটে নরেন্দ্র মোদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও ইনসেটে নরেন্দ্র মোদি © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ ক‌রেছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি। একই স‌ঙ্গে মো‌দি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের কথা ব‌লে‌ছেন।

আজ সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

ন‌রেন্দ্র মো‌দি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬